রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

উখিয়ায় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উখিয়া সেনা ক্যাম্পের ব্যবস্থাপনায় উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেহরাব রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়া এবং ওয়ারেন্ট অফিসার শাহীন। তাঁদের উপস্থিতিতে সুবিধাবঞ্চিত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষজন বলেন,প্রচণ্ড শীতে পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে যখন দিন কাটানো কষ্টসাধ্য হয়ে উঠেছিল, তখন বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক সহায়তা তাঁদের জন্য আশীর্বাদস্বরূপ। তাঁরা এ উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ক্যাম্প কমান্ডার মেহরাব রহমান বলেন,
দেশের যে কোনো দুর্যোগ ও সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এই কার্যক্রমের মাধ্যমে চার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন,সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো উচিত। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই শীতের কষ্ট লাঘব সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102