রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬২ বার পড়া হয়েছে

শেখ নিয়াজ মোহাম্মদ | বিশেষ প্রতিনিধি।

১৬ ডিসেম্বর ২০২৫: স্বাধীনতার চেতনায় উজ্জীবিত জাতি।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে দেশবাসী। যাঁদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা,সেই সব শহীদের স্মরণে আজ জাতি শ্রদ্ধায় নতশির।

১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় ও অবিস্মরণীয় দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দিনে অর্জিত হয় চূড়ান্ত বিজয়। মহান বিজয় দিবস নতুন প্রজন্মকে দেশপ্রেম,ত্যাগ ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে এবং স্বাধীনতার সুফল রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করার বার্তা দেয়।

এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতা মোঃ স্বপন হাওলাদার বলেন,মহান মুক্তিযুদ্ধে যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের কাছে চির অমূল্য।

তিনি আরও বলেন,মহান বিজয় দিবস আমাদের দেশপ্রেমে উজ্জীবিত করে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রেরণা জোগায়। বীর শহীদদের আদর্শ অনুসরণ করেই একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বীর শহীদদের স্মরণ করা হয় এবং স্বাধীনতার আদর্শ বাস্তবায়নে নতুন করে অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102