রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
আজ ১৪ ডিসেম্বর ২০২৫ ইং,সকাল ১১.০০ ঘটিকায় নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন জনাব মশিউর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হুসাইন,অতিরিক্ত পুলিশ সুপার জনাব তারেক আল মেহেদী,বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু,জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জের আমীর মাওলানা আঃ জব্বার,কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন,ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ,কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন,খেলাফত মজলিস মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর আলম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নিরব রায়হানসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা ও শহিদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যবৃন্দ। সভায় প্রায় ৭০-৮০ জন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করা হয় এবং শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তারা বলেন,১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে শিক্ষক,কবি,সাহিত্যিক,সাংবাদিকসহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল—যার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করা। সেই ক্ষত এখনো পূরণ হয়নি। বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন,স্বাধীনতাবিরোধী ও ফ্যাসিবাদী শক্তির তৎপরতা এখনো অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

আলোচনায় বক্তারা ৫ই আগস্ট পুলিশের লুট হওয়া অস্ত্র ও অবৈধ অস্ত্র উদ্ধারে জোর তৎপরতা চালানোর দাবি জানান। একই সঙ্গে যাদের নামে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা রয়েছে, তাদের নির্বাচনে অংশগ্রহণ ও গ্রেফতার না হওয়ার বিষয়গুলো যথাযথভাবে তদন্ত করার দাবি তোলেন।

সভাপতির বক্তব্যে মাননীয় জেলা প্রশাসক বলেন,আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি। দুর্ভাগ্যজনকভাবে আমরাই অনেক সময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফ্যাসিবাদী শক্তিকে সুবিধা দিয়ে থাকি। তাই সমাজে শান্তি ও গণতন্ত্র রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে।তিনি সকলকে পারিপার্শ্বিক মানুষের আচার-আচরণ ও গতিবিধির প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

আলোচনা সভার মাধ্যমে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের আদর্শে দেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102