রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

শ্রীপুরে মানবাধিকার কর্মীর পরিচয়ে ফার্মেসিতে অভিযান ও চাঁদাবাজি।চক্রের ৫ সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

মাহমুদ,স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মানবাধিকার কর্মীর পরিচয়ে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। পৃথক দুটি ঘটনায় এলাকাবাসীর হাতে নারীসহ পাঁচজন আটক হয়েছেন। এছাড়াও আরেকটি ঘটনায় চাঁদাবাজির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় তাওসিফ ফার্মেসিতে মানবাধিকার কর্মী পরিচয়ে অভিযান চালাতে যায় একটি দল। তাদের আচরণে সন্দেহ হলে ফার্মেসির মালিক স্থানীয়দের সহযোগিতা চান। পরে এলাকাবাসী অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় আটক ব্যক্তিরা কোনো বৈধ পরিচয়পত্র কিংবা সুনির্দিষ্ট ঠিকানা দেখাতে ব্যর্থ হন।

এদিকে গত ১০ ডিসেম্বর শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকার রৌদ্র মেডিসিন সেন্টারে ইয়াসমিন বেগমের নেতৃত্বে ১০ থেকে ১২ জন ব্যক্তি মানবাধিকার কর্মী পরিচয়ে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন করে নগদ টাকা,মোবাইল কার্ড ও ওষুধপত্র নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ফার্মেসির মালিক রাজিব আহমেদ। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জোনায়েদ হোসাইন জানান,জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পরিস্থিতি উত্তেজনাকর হওয়ায় অভিযুক্তদের থানায় আনা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি হায়েস গাড়ি (ঢাকা মেট্রো-চ ১৯-৫৬৯২) জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাছির আহমেদ বলেন,ঘটনায় নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানায়,আটককৃতদের প্রকৃত পরিচয় ও চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102