রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বন্দর থানায় নভেম্বর মাসে ৪৩ মামলা: মাদকই শীর্ষে, আইনশৃঙ্খলায় বাড়তি সতর্কতা।

নিজস্ব প্রতিবেদক :-তাছলিমা পপি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বন্দর থানায় গত নভেম্বর-২০২৫ মাসে বিভিন্ন অপরাধের ঘটনায় মোট ৪৩টি মামলা রেকর্ড হয়েছে। মাসজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কয়েকটি ঘটনায় পুলিশের বাড়তি তৎপরতা লক্ষ করা গেছে।
উল্লিখিত অপরাধসমূহের সারসংক্ষেপ।খুন:২,ডাকাতি:১,দস্যুতা ২,ধর্ষণ:২,নারী নির্যাতন:১,চুরি ২,মাদক মামলা: ১৫,অন্যান্য:১৮।
এসব মামলার মধ্যে মাদক সংক্রান্ত মামলা ছিল সর্বোচ্চ (১৫),যা এলাকার নিরাপত্তা ও তরুণদের ঝুঁকির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক করেছে।

খুন,ধর্ষণ ও দস্যুতার মতো উচ্চ-ঝুঁকির অপরাধের সংখ্যা আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।
মাদকবিরোধী অভিযানে পুলিশের সক্রিয়তার ফলে বড় সংখ্যক মামলা রেকর্ড হয়েছে।
নারী নির্যাতন,চুরি ও অন্যান্য সামাজিক অপরাধেও মামলার প্রবণতা দেখা যায়।
বন্দর থানা পুলিশ জানায়,জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, চেকপোস্ট কার্যক্রম ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জনগণের সহযোগিতা পেলে অপরাধ দমন আরও সহজ হবে।

নভেম্বর-২০২৫ মাসে বন্দর থানা এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা সন্তোষজনক থাকলেও কয়েকটি গুরুতর অপরাধ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও প্রশাসন সতর্ক অবস্থান নিয়েছে। এলাকাবাসীকে অপরাধ দমনে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102