
কক্সবাজারের উখিয়া উপজেলার বৃহত্তম বানিজ্যিক কেন্দ্র কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২২ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত নির্বাচনের পর ৩ ডিসেম্বর ২০২৫, বুধবার সকাল ১১:৩০ মিনিটে কুতুপালং বাজারের সাতকানিয়া–লোহাগড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সমবায় কর্মকর্তা গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এবং নবনির্বাচিত সভাপতি জহির আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
এ ছাড়াও অনুষ্ঠানকে আলোকিত করেন—৪নং রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন
কুতুপালং ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ নূর সওদাগর
চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট ছমি উদ্দিন।নির্বাচন কমিশনার রশিদ সওদাগর।বিশিষ্ট ব্যবসায়ী কবির আহাম্মদ সওদাগর।
প্রবীণ মুরুব্বী আব্দু রহমান বিশ্বাস সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি বলেন,উখিয়ার মধ্যে কুতুপালং বাজার একটি গুরুত্বপূর্ণ বানিজ্যিক হাব হিসেবে পরিচিত। নানা আলোচনা ও সমালোচনার মধ্যে দিয়ে হলেও সমবায় সমিতির নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটি বাজারের সমস্যা সমাধান এবং সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
তিনি আরো বলেন,গত কমিটির মতো যেন কোনো ধরনের অস্থিরতা বা সমালোচনা সৃষ্টি না হয়। বর্তমান কমিটির সকল সদস্যকে দায়িত্বশীলতার সঙ্গে বাজারের উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।
নবনির্বাচিত সভাপতি জহির আহাম্মদ বলেন,এই কমিটি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। আমরা সাধারণ ব্যবসায়ীদের সেবায় নিজেদের উৎসর্গ করেছি। বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের কল্যাণ এবং বাজারকে একটি রোল মডেল বানানোর লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
কক্সবাজার জেলা সমবায় কর্মকর্তা জনাব গোলাম মোস্তফার নেতৃত্বে শপথ পাঠ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির দায়িত্বশীল সদস্যরা হলেনসভাপতি,জহির আহাম্মদ
সাধারণ সম্পাদক: রুবেল উদ্দিন সওদাগর।
সহ-সভাপতি,মোহাম্মদ তারেক সওদাগর।কোষাধ্যক্ষ,জাহাঙ্গীর আলম।
কার্যনির্বাহী সদস্য,বাবুল আহাম্মদ,রফিক উদ্দিন সওদাগর, শফিউল আলম সওদাগর, জিয়াবুল হক জিয়া, ইসমাইল সওদাগর প্রমুখ।
কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণের মধ্য দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নতুন আশা ও ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে। বাজারের উন্নয়ন,শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীদের কল্যাণে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সবাই আশা প্রকাশ করেন।