
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুর উপজেলা, ২নং গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া আশ্রয়ন প্রকল্পে চলছে ব্যাপক দখল, অব্যবহার ও অনিয়মের অভিযোগ। স্থানীয়দের দাবি—সরকারি অর্থে নির্মিত ১৪২টি পাকাঘরের বড় অংশই দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। ফলে প্রকৃত ভূমিহীনরা আশ্রয় হারাচ্ছেন,আর খালি ঘরগুলো পরিণত হচ্ছে মাদকসেবীদের নিরাপদ আড্ডাখানায়।
১৪২ ঘরের ৬৭টিতে তালা ঝুলছে,বসবাস মাত্র ৭৫টিতে,
২০২৩ সালের ২৩ মার্চ নয়াপাড়া গ্রামের ৮একর ৯ শতাংশ জমির ওপর নির্মিত হয় এই আশ্রয়ন প্রকল্পের ১৪২টি সরকারি ঘর। কিন্তু মাঠপর্যায়ে পরিদর্শনে দেখা গেছে—প্রায় ৬৭টি ঘর দীর্ঘদিন ধরে তালাবদ্ধ।মাত্র ৭৫টির মতো ঘরে নিয়মিত বসবাস।অনেক ঘরের সামনে জন্মেছে ঝোপঝাড়।
সন্ধ্যার পর অন্ধকারে ফাঁকা বারান্দায় আসে মাদকসেবীদের আড্ডা।
ফলে প্রকল্প এলাকায় বসবাসকারী পরিবারগুলো নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
ঘর আছে,মানুষ নেই’—অব্যবহারে অন্ধকারে প্রকল্প এলাকা
স্থানীয়দের অভিযোগ,প্রকল্প এলাকায়,কাজের সুযোগ কম।
শিক্ষার সঠিক ব্যবস্থা নেই,নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।
খালি ঘর বাড়ায় মসজিদের খরচের বোঝা অল্প কয়েকটি পরিবারের ওপর।
ফলে অনেক পরিবার ঘর পেয়েও সেখানে স্থায়ীভাবে থাকতে চান না।
যাদের ঘর থাকার কথা নয়,তারাই ঘর পেয়েছেন—অভিযোগ স্থানীয়দের
নয়াপাড়ার বাসিন্দারা অভিযোগ করেন, প্রকৃত ভূমিহীনরা বরাদ্দ না পেলেও প্রভাবশালীরা বিভিন্ন কৌশলে ঘর পেয়েছেন।
উদাহরণ:-৩৩ নম্বর ঘর,কাজল মিয়া।তার নিজস্ব বাড়ি রয়েছে।মাসিক ভাড়ায় উল্লেখযোগ্য আয়।তবুও পেয়েছেন আশ্রয়ন প্রকল্পের ঘর।
এছাড়া,১২৬ নম্বর ঘর-সোহাগ (উদ্বোধনের পর থেকে অনুপস্থিত)।২৯ নম্বর ঘর-রিমা আক্তার (ঘর বন্ধ)
৩৩,৩৫,৩৭,৩৮,৮৭ ও ১১৮ নম্বর ঘরও তালাবদ্ধ অবস্থায়
স্থানীয় সভাপতির স্ত্রী নাজমা আক্তার বলেন,রাতে তালাবদ্ধ ঘরের বারান্দায় অপরিচিতরা জড়ো হয়। পরিবেশ নষ্ট হচ্ছে। খালি ঘরগুলো প্রকৃত ভূমিহীনদের কাছে পুনর্বণ্টন করা জরুরি।অনিয়ম ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বলেন—
যদি অনিয়ম বা প্রভাব খাটিয়ে ঘর নেওয়ার অভিযোগ পাওয়া যায়, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুনর্বাসনের উদ্দেশ্য ব্যাহত, পুনরায় যাচাই–বাছাইয়ের দাবি স্থানীয়দের।
ভূমিহীনদের পুনর্বাসনই ছিল নয়াপাড়া আশ্রয়ন প্রকল্পের মূল লক্ষ্য। তবে বর্তমানে প্রকল্পটি পরিণত হয়েছে ‘ঘর আছে, মানুষ নেই’–এ রূপে।
স্থানীয়রা বলছেন,নিয়মিত তদারকি।বরাদ্দ যাচাই,অনিয়ম তদন্ত
খালি ঘর পুনর্বণ্টন।
এই পদক্ষেপগুলো নিলে প্রকল্পটি আবারও তার মূল উদ্দেশ্যে ফিরে যেতে পারবে।