রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিক গ্রেফতার, ২০ মামলার আসামির পতনে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সবচেয়ে আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মিল্টন মল্লিক (৪৬)–কে অবশেষে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-১। রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে টঙ্গীবাড়ী উপজেলার যশলং এলাকায় চালানো বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পরে সন্ধ্যার পর তাকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
র‌্যাব জানায়—চুরি,ডাকাতি,মাদক ও বিস্ফোরক আইনের মোট ২০টি মামলার পলাতক আসামি মিল্টন দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষের মধ্যে ভীতি,চাঁদাবাজি ও ক্যাডারবাহিনী গড়ে তোলার মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিল।

অস্ত্র উদ্ধার ও পূর্বের অপরাধ অপারেশন,গত ৩১ অক্টোবর যৌথ বাহিনীর অভিযানে মিল্টনের বাড়ি থেকে উদ্ধার করা হয়—৭টি তাজা ককটেল,২টি সুইচ গিয়ার চাকু।
এসময় তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী,মিল্টন এলাকায় একক আধিপত্য প্রতিষ্ঠার জন্য এসব অস্ত্র ব্যবহার করত।
দীর্ঘদিন ধরেই মিল্টনের নেতৃত্বে ক্যাডার গ্রুপ অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তার গ্রেফতারে জনমনে ব্যাপক স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন—
মিল্টন মল্লিকের বিরুদ্ধে মোট ২০টি মামলা রয়েছে। তাকে গ্রেফতারের মাধ্যমে এলাকার স্থিতিশীলতা পুনরুদ্ধার সম্ভব হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102