রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামানকে ঘিরে বর্ণাঢ্য নির্বাচনী জনসভা।নারায়ণগঞ্জে বিএনপির জনসভায় ঐক্যের ঘোষণা।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামানকে ঘিরে বর্ণাঢ্য নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী,বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ–কে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও ব্যাপক উপস্থিতির নির্বাচনী জনসভা।
২৭ নভেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে এ জনসভা ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ টিপু।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

মহানগর,থানা,ওয়ার্ডসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হাজারো সাধারণ মানুষ সভায় উপস্থিত হয়ে জনসভাটিকে রূপ দেয় এক পূর্ণাঙ্গ নির্বাচনী শক্তি-সমাবেশে।

মাসুদুজ্জামানের আবেগঘন বক্তব্য:

বক্তব্যের শুরুতে মাসুদুজ্জামান উপস্থিত নেতৃবৃন্দ,অতিথি এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শান্তিপূর্ণ,অংশগ্রহণমূলক ও সুন্দর একটি নির্বাচনের প্রত্যাশা করছি। জনগণের দোয়া ও ভালোবাসায় নারায়ণগঞ্জ-৫ আসনে আমাকে বিজয়ী করতে চাই এবং সেই বিজয় উৎসর্গ করব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।

তিনি দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দলীয় মনোনয়ন দেওয়ায় তারেক রহমানসহ স্থায়ী কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

দলের সিদ্ধান্তই চূড়ান্ত,-নজরুল ইসলাম আজাদের বার্তা।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন—
ধানের শীষের কান্ডারী আমাদের তারেক রহমান। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন—নারায়ণগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি। দলকে বিব্রত না করে একসঙ্গে কাজ করলে নারায়ণগঞ্জ-৫ আসন একটি মডেল আসনে পরিণত হবে।

নেতৃবৃন্দের উপস্থিতি ও ঐক্যের অঙ্গীকার,সভায় বক্তব্য রাখেন,অ্যাডভোকেট জাকির হোসেন,অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির,মাসুকুল ইসলাম রাজীব,আনোয়ার হোসেন আনু
মনিরুল ইসলাম সজল,সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ,আ.সবুর খান সেন্টু,শাহেন শাহ,নুরুল ইসলাম সরদার,সাখাওয়াত ইসলাম রানা,হিরণ,এনামুল খন্দকার স্বপন,দিলারা মাসুদ ময়না,মাজহারুল ইসলাম জোসেফ,আরও অনেকে।
তারা সবাই ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ধানের শীষ শুধু প্রতীক নয়,গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি”
নেতৃবৃন্দ বলেন,ধানের শীষ দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। দলীয় মনোনয়ন সুপরিকল্পিত ও যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয়েছে। এখন লক্ষ্য একটাই—একতাবদ্ধ প্রচারণা এবং জনগণের আস্থা নিয়ে বিজয় নিশ্চিত করা।

নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনী উত্তাপের মধ্যেই এই জনসভা বিএনপির শক্তি,ঐক্য এবং জনসম্পৃক্ততার এক সুস্পষ্ট চিত্র তুলে ধরেছে। দলীয় প্রার্থী মাসুদুজ্জামানকে কেন্দ্র করে নেতাকর্মীদের উচ্ছ্বাস ও প্রত্যয় আসন্ন নির্বাচনে বিএনপির সংগঠিত অবস্থানের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102