শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

উপ-সচিব পদে পদোন্নতি পেলেন ভোলার গর্ব আবদুল খালেক।

নিজস্ব প্রতিবেদক :-তাছলিমা পপি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কর্মরত সিনিয়র সহকারী সচিব আবদুল খালেক উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার এই পদোন্নতির বিষয়টি জানানো হয়। তিনি একই সঙ্গে সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

দ্বীপজেলা ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চরপোটকা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া আবদুল খালেক ছোটবেলা থেকেই মেধা, নৈতিকতা ও সেবার মানসিকতায় এগিয়ে ছিলেন। তার বাবা হাজী মো. আবদুল মান্নান একজন পরিচিত সমাজসেবক এবং মা হালিমা বেগম গৃহিণী। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়।

পরিবারের অন্য সদস্যরাও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। ছোট ভাই কামরুল হাসান অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে, মো. জামাল হোসেন গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরে কর্মরত। জামালের সহধর্মিণীও একই দপ্তরে চাকরিরত। তাদের বড় ভগ্নীপতি ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে এবং ছোট ভগ্নিপতি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মরত আছেন। অন্য দুই ভাইয়ের একজন ব্যাংক কর্মকর্তা এবং অন্যজন ঢাকার বহুভাষী সার্টিফিকেট ট্রেনিং সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভোলার কৃতি সন্তান আবদুল খালেকের এই পদোন্নতিতে জেলায় অভিনন্দনের ঢল নেমেছে। ভোলা জার্নালিস্ট ফোরাম, ভোলা নিরাপদ চিকিৎসা চাই, ভোলা সমাজ কল্যাণ পাঠাগার, সচেতন নাগরিক ফোরাম, ইলিশা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102