রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মমিনউল্লাহ ডেবিডকে স্মরণ—মিশনপাড়ায় বাবুলের দোয়া মাহফিলে প্রভাবশালী নেতাদের উপস্থিতি।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

প্রয়াত যুবদল নেতা মমিনউল্লাহ ডেবিডের মৃত্যুবার্ষিকীতে আবু জাফর বাবুলের উদ্যোগে দোয়া মাহফিল—অন্তর্দলীয় ঐক্যের শক্তিশালী প্রদর্শন।
নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও প্রবীণ দলের নেতা আবু জাফর আহাম্মেদ বাবুলের উদ্যোগে প্রয়াত যুবদল নেতা মমিনউল্লাহ ডেবিডের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে শহরের মিশনপাড়া এলাকায় বাবুলের কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় সিনিয়র নেতাদের উপস্থিতি দলীয় ঐক্য ও সুসম্পর্কের বার্তা হিসেবে দেখা হচ্ছে।
এর আগে বাবুলের নেতৃত্বে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে ডেবিডের কবর জিয়ারত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম,মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান,আবু আল ইউসুফ খান টিপু,প্রয়াত ডেবিডের ছোট ভাই ও মহানগর বিএনপি নেতা মাহবুব উল্লাহ তপন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ মহানগর ও থানা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা-কর্মীরা।

নেতারা বলেন,মমিনউল্লাহ ডেবিড ছিলেন অকৃত্রিম,ত্যাগী ও সাহসী সংগঠক। তার আদর্শ নতুন প্রজন্মের নেতা-কর্মীদের অনুপ্রেরণা দিয়ে যাবে।

অনুষ্ঠানে প্রয়াত ডেবিডের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে দলীয় নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102