রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ফতুল্লায় ভাড়াটিয়ার অপমৃত্যু,সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এনায়েতনগর জোড়া পাকারপুল এলাকায় একটি বাড়ির কক্ষ থেকে আকতারা বেগম (৩৭) নামের এক ভাড়াটিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে ১১টার পূর্বে যেকোনো সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

মৃত আকতারা বেগম রাজশাহীর গোদাগাড়ী থানার গোবিন্দপুর এলাকার আজগর আলীর মেয়ে। তিনি এনায়েতনগর জোড়া পাকারপুল এলাকায় সোহেল মিয়ার দোতলা বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে আকতারা বেগমকে রুমের বাইরে দেখা যাচ্ছিল না এবং ভেতর থেকে কোনো সাড়া-শব্দও পাওয়া যাচ্ছিল না। এতে সন্দেহ হলে পাশের রুমের ভাড়াটিয়া বিষয়টি বাড়ির মালিক সোহেলকে জানান। পরবর্তীতে বাড়ির মালিক এসে দেখেন দরজা-জানালা ভেতর থেকে বন্ধ। পরে তিনি ফতুল্লা থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে এসআই মোঃ রায়হান নুর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও বিস্তারিত তদন্ত চলছে। এ ঘটনায় কোনো আসামি বা অভিযোগ নেই বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্যমতে, বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102