রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জেএসএফ বাংলাদেশ-এর গভীর শোক প্রকাশ।

বিশেষ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

খোকন:- বিশেষ প্রতিনিধি।
দেশব্যাপী অনুভূত হওয়া ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ) বাংলাদেশ। সংগঠনের রেড সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন ২১ নভেম্বর এক বিবৃতিতে ভূমিকম্পে নিহত-আহতদের প্রতি সমবেদনা জানান।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে ঢাকা ও নরসিংদীতে দুই শিশুসহ কমপক্ষে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়,গাজীপুরের শিল্পাঞ্চল,নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় দুইশ’র মতো মানুষ আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

হাজী আনোয়ার হোসেন লিটন বলেন,এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীর শোকাহত। নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আল্লাহ তাআলা শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সবরে জামিল দান করুন।

তিনি আরও বলেন,আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং নিহত ও আহতদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

দেশের ভবন নির্মাণে নিরাপত্তা নিশ্চিত করতেও তিনি কঠোর নজরদারির আহ্বান জানান।
জেএসএফ নেতা বলেন,বিল্ডিং কোড মেনে বহুতল ভবন নির্মাণ হচ্ছে কি না তা কঠোরভাবে তদারকি করা জরুরি। পাশাপাশি ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনগণকে সচেতন করা সরকারের দায়িত্ব।

জাতীয় সম্মিলিত ফোরাম মনে করে—দেশব্যাপী ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সরকার, স্থানীয় প্রশাসন ও নগর উন্নয়ন কর্তৃপক্ষকে আরও কার্যকর ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102