
নিজস্ব প্রতিনিধি:
ফতুল্লার পশ্চিম শিয়াচর জান্নাতুল ফেরদৌস জামে মসজিদে নির্বাচনী আলোচনা সভায় মাওলানা আবদুল জব্বার বলেন,ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলে সকল ধর্মের মানুষই স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে।
তিনি আরও বলেন,দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে জুলম-নির্যাতন বন্ধ হবে,রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা পাবে।
ফতুল্লার প্রধান সমস্যা পয়ঃনিস্কাশন উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন,ভোটে মনোনীত হলে ইনশাআল্লাহ এ অঞ্চলের ড্রেনেজ সমস্যা সমাধান করব।
মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন,মাদকের আগ্রাসন থেকে জাতিকে রক্ষায় সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন।
পশ্চিম নন্দলালপুরে গণসংযোগে নারীদের বিষয়ে তিনি বলেন,ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, জয়ী হলে নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করবো।
সভা ও গণসংযোগে জামায়াতের জেলা ও মহানগর নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।