রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঢাকায় ইন্ডিয়ান নারী আসমা বেগমের অভিযোগ—মালদ্বীপ প্রবাসী স্বামী রাসেলের বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের মামলা।

নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:মোঃ মাহাবুব আলম।

ঢাকায় বসবাসরত ভারতের ত্রিপুরা রাজ্যের নারী আসমা বেগম মালদ্বীপ প্রবাসী স্বামী মোঃ রাসেল ও তাঁর পরিবারের বিরুদ্ধে প্রতারণা, যৌতুক দাবি, নির্যাতন এবং হুমকির অভিযোগ এনে মামলা করেছেন। স্বামীর পরিবারের হঠাৎ ঠিকানা পরিবর্তন ও ফোন নম্বর বন্ধ থাকায় তিনি বর্তমানে চরম ভোগান্তির শিকার বলেও জানিয়েছেন।

আসমা বেগম জানান, ২০১৯ সালে মোবাইল ফোনের ইমু অ্যাপের মাধ্যমে মালদ্বীপে অবস্থানরত রাসেলের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয়ের পর রাসেল তাকে তার বোন জামাই মোঃ কবিরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। বিয়ের আগেই জমি কেনার কথা বলে কবিরের মাধ্যমে আসমার কাছ থেকে ৫ লাখ টাকা নেন বলে অভিযোগ করেন তিনি।

পরে ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকার হাজারীবাগ এলাকায় ইসলামী শরিয়াহ অনুযায়ী তিন লাখ টাকা কাবিনে রাসেল ও আসমার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় আসমা এক ভরি স্বর্ণ দেন বলে দাবি করেছেন।

বিয়ের কিছুদিন পর রাসেল পুনরায় আসমার কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। আসমা টাকা দিতে অস্বীকৃতি জানালে রাসেল, তার মা, বোন ও বোন জামাই মিলে তাকে বাসা থেকে বের করে দেন বলে অভিযোগ। এরপর রাসেল স্ত্রীকে হাজারীবাগে তার বোন জামাই কবিরের বাসায় রেখে ১০ আগস্ট মালদ্বীপে ফিরে যান।


আসমাও ভিসার মেয়াদ শেষ হওয়ায় ভারত ফিরে যেতে বাধ্য হন। যাওয়ার সময় নিজের মালামাল নিতে চাইলে পরিবার পক্ষ থেকে তা রেখে যেতে বলা হয় বলে অভিযোগ করেন তিনি।
২০২৪ সালের ২৫ নভেম্বর আসমা ঢাকায় এসে স্বামীর পরিবারের খোঁজ করতে গেলে তাদের আগের দেওয়া ঠিকানা ও ফোন নম্বর পরিবর্তিত পাওয়া যায়। রাসেলকে জানালে তিনি দেশে ফিরে সমাধান করবেন বলে আশ্বস্ত করেন।

২০২৫ সালের ১৬ আগস্ট আসমা রাসেলের নিজ বাড়ি ভোলার চতলা গ্রামে গেলে কয়েক দিন অবস্থান করেন। পরে স্থানীয় কিছু ব্যক্তি তাকে হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেন বলেও অভিযোগ করেন। ঘটনার পর তিনি ডেমরা থানায় ৩৮৫/২০২৫ নং একটি সিআর মামলা দায়ের করেন।

আসমা দাবি করেন,২০২৫ সালের অক্টোবর মাসে রাসেল দেশে ফিরে তাকে ডেকে মামলা তুলে নিতে চাপ দেন। আইনজীবীর মাধ্যমে ডিভোর্স নোটিশ গ্রহণ করতে বলা হলে তিনি অপমানিত বোধ করে সেখান থেকে বের হয়ে আসেন।

অভিযুক্তদের পরিচয় (আসমার অভিযোগ অনুযায়ী)
১.মোঃ রাসেল (৩০) – পিতা মৃত আলাউদ্দিন,মাতা ফজিলত, গ্রাম চতলা,ওয়ার্ড-৪, লালমোহন,ভোলা
২.ফজিলত (৫০)– রাসেলের মা
৩.শারমিন (৩৮) – রাসেলের বোন
৪.মোঃ কবির (৪০)–রাসেলের বোনের স্বামী

আসমা বেগমের ঠিকানা:
স্থায়ী ঠিকানা:দক্ষিণ রাময়নগর,আগরতলা,ত্রিপুরা, ভারত
বর্তমান ঠিকানা:ডেমরা, ঢাকা

ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী আসমা বেগম।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102