রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোঃ ইসরাইল হাওলাদার।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | ১৯ নভেম্বর ২০২৫

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব মোঃ ইসরাইল হাওলাদার। আজ ১৯ নভেম্বর ২০২৫ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে ১৬ নভেম্বর ২০২৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখার প্রজ্ঞাপনে তাঁকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে তিনি সকালে জিএমপি সদর দপ্তরে পৌঁছালে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান,বিপিএম নবাগত কমিশনারকে ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা জানান। এরপর জিএমপির একটি চৌকস দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করে।

দায়িত্বভার গ্রহণের পরে কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার জিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এসময় তিনি সকলকে পেশাদারিত্ব,শৃঙ্খলা এবং জনবান্ধব পুলিশিং জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন কমিশনারের যোগদানকে কেন্দ্র করে পুরো জিএমপি জুড়ে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ।

জিএমপির নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী করতে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন বলে জানা গেছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102