রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জ-৫:বরফ কল এলাকায় মাসুদুজ্জামানের নির্বাচনী কার্যালয় উদ্বোধন,পজিটিভ প্রচারণায় জয়ের আশা।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান খানপুরের বরফ কল এলাকায় নতুন নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণাকে আরও সুসংগঠিত ও গতি দিতে এই কেন্দ্র কার্যালয় চালু করা হয়েছে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে মাসুদুজ্জামান বলেন,জনতার দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে পারলে ইন শা আল্লাহ বিজয় নিশ্চিত। পজিটিভ ওয়েতে কাজ করলে বিপুল ভোটে জয় আসবে।

তিনি আরও জানান,সামনে সব ধরনের নির্বাচনকালীন কার্যক্রম এই কেন্দ্র থেকেই পরিচালিত হবে এবং সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা পৌঁছে যাবে।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,আমরা নির্বাচনের ট্রেনে উঠে পড়েছি। ঘরে ঘরে পৌঁছে গেলে ধানের শীষকে বিজয়ী করা সম্ভব। পজিটিভ প্রচারণাই আমাদের শক্তি।

মাসুদুজ্জামান আরও জানান,এই কার্যালয়ে বসেই বিএনপির সব মাঠ–পর্যায়ের কৌশল,প্রচারণা এবং জনসংযোগ কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের বিএনপির জাতীয় ৩১ দফা জনগণের কাছে তুলে ধরা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু,কাউন্সিলর সাহেনশাহ।আনোয়ার হোসেন আনু,শোখন,মাওলানা ফেরদৌস,সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল,খোরশেদ আলম,মুরাদ, যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল,স্বেচ্ছাসেবক দল সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা,কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন,অ্যাডভোকেট শরীফুল ইসলাম,সাবেক চেয়ারম্যান মুকুল,এড.শিপলুসহ জেলা–মহানগরের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় পরিবেশ ছিল উৎসবমুখর। অনুষ্ঠানকে ঘিরে এলাকায় নির্বাচনী উত্তাপ আরও বেড়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102