রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নরসিংদীতে অভিনব কৌশলে গাঁজা বহন,নারীসহ দুই মাদক কারবারি আটক।

নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদী পৌর এলাকার ব্রাহ্মণপাড়া থেকে অভিনব কৌশলে গাঁজা বহন করার সময় নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) সকালে ইউএমসি জুট মিল সংলগ্ন বালুর মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সেজামুড়া গ্রামের জামাল মিয়া (২০) এবং আখাউড়া থানার দুর্গাপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী শিল্পী বেগম (২৭)। তাদের শরীরে কস্টেপ পেঁচিয়ে লুকানো অবস্থায় ৬.২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান,শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো.বোরহান উদ্দিনের নেতৃত্বে পুলিশের টিম এ অভিযান পরিচালনা করে। আটক মাদক কারবারিরা পেশাদার ও নিয়মিত মাদক পরিবহনে জড়িত বলেও জানান তিনি। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102