রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রূপগঞ্জে চাঁদাবাজি ও গুলি ঘটনার মূল হোতা ‘গুই রাকিব’ গ্রেফতার — আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করেছে র‍্যাব-১১।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি করার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী ‘গুই রাকিব’কে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব-১১। তার বিরুদ্ধে অন্তত ২০টি মামলা রয়েছে।
র‍্যাব-১১ এর অভিযান: সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে ধারাবাহিক সাফল্য:-

র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই “বাংলাদেশ আমার অহংকার” স্লোগান নিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে দ্রুত অপরাধীদের ধরতে সক্ষম হওয়ায় জনগণের আস্থা অর্জন করেছে বাহিনীটি।

প্রাথমিক অনুসন্ধান ও মিডিয়া সূত্রে জানা যায়—
১৮ অক্টোবর ২০২৫, শনিবার দুপুরে রূপগঞ্জের তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী লোকমান হোসেন (৩০)-কে গুলি করা হয়।
তিনি কর্ণগোপ এলাকায় খাবার হোটেলের ব্যবসা করেন।

চাঁদার দাবি: ৫ লাখ টাকা।শীর্ষ সন্ত্রাসী গুই রাকিব ও তার লোকজন আগে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

১৮ অক্টোবর দুপুরে বাকি ৪ লাখ টাকা আদায়ে মোটরসাইকেলযোগে এলাকায় যায় রাকিব।

লোকমান টাকা দিতে না চাইলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েগুলি তার ডান পায়ে লাগে।
এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র‍্যাব-১১ এর রাতে অভিযান: অস্ত্রসহ রাকিব গ্রেফতার।

চাঞ্চল্যকর ঘটনার পর র‍্যাব-১১ গোয়েন্দা কার্যক্রম জোরদার করে এবং আজ ১৮ নভেম্বর ভোর ৪টায় রূপগঞ্জের মাছিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে।

যা যা উদ্ধার করা হয়েছে।০১টি একনলা বন্দুক,০৮ রাউন্ড গুলি,০৯ রাউন্ড কার্তুজ,গ্রেফতারকৃত আসামির পরিচয়
নাম: মোঃ রাকিব ওরফে গুই রাকিব (২৪)।
পিতা:মোঃ সামছুল হক।মাতা: হেনরা বেগম।ঠিকানা: মাছিমপুর,রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র,ডাকাতি,খুনসহ অন্তত ২০টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত রাকিবকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102