পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া অটোটেম্পু, অটো টেক্সি, সিএনজি, রাভী, টাটা, এইচ ও মাহিন্দ্র পরিবহন শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড (নিবন্ধন নং-৭৩৫০) এর বহুল প্রত্যাশিত নির্বাচন সম্পন্ন হয়েছে। সকল জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে সমিতির অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ লোকমান হোসেন পাপ্পু।
গত ১৫ নভেম্বর কর্ণফুলী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রায় ১৮ শতাধিক শ্রমিক তাঁদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। অর্থ সম্পাদক পদে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে হেভিওয়েট প্রার্থী নুরুল আলমকে পরাজিত করে জয়ী হন লোকমান হোসেন পাপ্পু।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় লোকমান হোসেন পাপ্পু বলেন,
শ্রমিকরা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। তাঁদের ঘাম-শ্রমে দেশের অর্থনীতি সচল থাকে, উন্নয়নের চাকা ঘোরে। কিন্তু পটিয়ার শ্রমিকরা বহু সরকারি সুবিধা থেকে এখনো বঞ্চিত। নানাভাবে অবহেলা ও হয়রানির শিকার হন তারা।
তিনি আরও বলেন,
শ্রমিকদের আইনগত অধিকার সুরক্ষায় পটিয়া পুলিশ প্রশাসন, ট্রাফিক ও হাইওয়ে পুলিশের সহযোগিতা অত্যন্ত জরুরি। আমি চাই শ্রমিকদের সম্মান, নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত হোক।
সমিতির সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করায় শ্রমিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যৎ দায়িত্বশীল কাজের জন্য সকলের সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ কামনা করেন।