নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে বিএনপি প্রার্থী আলহাজ্ব মাসুদুজ্জামান মাসুদের আগমনকে ঘিরে বুধবার (১৩ নভেম্বর ২০২৫) বিকাল ৩টা ৪০ মিনিটে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল নেতাকর্মী তাঁকে বরণ করে নেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি জনাব হুমায়ুন কবিরসহ সিনিয়র আইনজীবীরা প্রার্থীকে শুভেচ্ছা জানান।
[video width="960" height="720" mp4="https://businessprotidin24.com/wp-content/uploads/2025/11/InShot_20251114_011739959.mp4"][/video]
সভায় বক্তারা বলেন,বিএনপি সবসময় আইনের শাসনে বিশ্বাসী দল। আইনজীবীরা জাতির বিবেক—তাঁদের সহযোগিতা ছাড়া ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।
সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ শেষে মাসুদুজ্জামান মাসুদ আইনজীবীদের ধন্যবাদ জানিয়ে চলে যান।