রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের কথিত ‘লকডাউন’-এর নামে সম্ভাব্য নাশকতা ও জ্বালাও-পোড়াও রুখে দিতে তারাবো পৌর বিএনপি অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে তারাবো বাজার এলাকায় এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন তারাবো পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম মোল্লা রফিক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.রাসেল মোল্লা।
এ সময় প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।
বিক্ষোভে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো.ইয়াসিন মোল্লা, মো.মনির মোল্লা,মো.সাত্তার আলী,মো. নাসির চৌধুরী, যুবদল নেতা মো.রিফাত প্রধান,মো.আবির মোল্লা, মো. নাঈম,মো.উদয়,স্বেচ্ছাসেবক দল নেতা মো. মিজান,মো. অনিল,মো.রনি প্রমুখ।
বিক্ষোভে বক্তব্য রাখেন রাসেল মোল্লা। তিনি বলেন,নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউনের নামে আজ ১৩ নভেম্বর জ্বালাও-পোড়াও কর্মসূচি ঘোষণা করেছে। রূপগঞ্জ আসনে ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সাহেবের নির্দেশে আমরা তারাবো পৌর বিএনপি সারারাত পাহারা দিয়েছি এবং এখনো মাঠে আছি— যাতে আওয়ামী লীগের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ জনগণের আন্দোলন ভয় পেয়ে ষড়যন্ত্রমূলক কর্মসূচি দিচ্ছে। তারা বলেন, বিএনপির নেতাকর্মীরা মাঠে থেকে জনগণের জান-মাল রক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকবে।