নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেল ৪টা থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত ভুলতা গাউছিয়া (সাবেক আল্লাহরদান আড়ৎ)
এলাকার সামনে এ গণ-মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রূপগঞ্জ আসনের মনোনয়নপ্রত্যাশী কাজী মনিরুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন এবং জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো.আমির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
[video width="848" height="478" mp4="https://businessprotidin24.com/wp-content/uploads/2025/11/VID-20251101-WA0007.mp4"][/video]
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন,আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
গণসমাবেশে প্রায় তিন থেকে চার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।