নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুপার ভিউ ফ্যাশনের শতাধিক শ্রমিক বকেয়া বেতন প্রদানের দাবিতে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) দুপুর থেকে রাত পর্যন্ত চলা এ কর্মসূচিতে শ্রমিকরা জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসের বেতন পরিশোধের দাবি জানান।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. মেহেদী হাসান ও থানার ওসি মো. তরিকুল ইসলামের হস্তক্ষেপে মালিক পক্ষের সঙ্গে আলোচনায় সমঝোতা হয়।
তাতে সিদ্ধান্ত হয়— জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসের সম্পূর্ণ বেতন এবং অক্টোবর মাসের ৬০ শতাংশ বেতন তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হবে, বাকি বেতন দেওয়া হবে ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে।

i
শ্রমিকরা এ সিদ্ধান্তে সম্মতি জানিয়ে রাত ৯টা ৩০ মিনিটে অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ করেন। প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।