নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ
২৮ শে অক্টোবর সোনারগাঁয়ে ব্যান্ড এর তালে তালে বর্ণাঢ্য র্যালি দিনব্যাপী কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় সোনারগাঁও উপজেলা যুবদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।এ কর্ম সুচির মধ্যে দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার দিনভর পৃথকভাবে সোনারগাঁও উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিট এই কর্মসূচি পালন করে। বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বাদ্য-বাজনা ও দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা আনন্দ র্যালিতে অংশ নেন। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান ও সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান।
এ সময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে উপজেলা ও পৌর যুবদলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন সাবেক সহ-সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মোহন,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী,আমীর,কাউসার, জাহের আলী,হযরত আলী রানা,আল-আমীনসহ আরও অনেকে।
বর্ণাঢ্য র্যালিটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বক্তারা বলেন,যুবদল প্রতিষ্ঠার এই দিনে আমরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।