যৌতুক,বাল্যবিবাহ,মাদক ও ইভটিজিং রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান।
রাজধানীর মিরপুর রিপোর্টার্স ক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে,তারুণ্যনির্ভর উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নারী জাগরণ” শীর্ষক এক উচ্চপর্যায়ের সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৫ ইং তারিখে আয়োজিত এ সমাবেশে প্রায় শতাধিক নারীর উপস্থিতিতে সামাজিক ব্যাধি—যেমন যৌতুক, বাল্যবিবাহ,ইভটিজিং,মাদক ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
ভার্চুয়ালি উদ্বোধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালকের,
অনুষ্ঠানটি ভার্চুয়ালি উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক মোঃ আব্দুল জলিল, যিনি তার বক্তব্যে নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোঃ শাহ আলম, পরিচালক (উপসচিব), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
প্রধান অতিথি হিসেবে ছিলেন,জনাব মোঃ নুর হাকিম, সম্পাদক ও প্রকাশক, দৈনিক সকালের সময়।
বিশেষ অতিথি,জনাব গোলাম মোক্তাদির আলভী, চেয়ারম্যান, মুভি বাংলা টেলিভিশন
সভাপতিত্ব ও সঞ্চালনা,অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,আব্দুল্লাহ আল মামুন।
সভাপতি, মিরপুর রিপোর্টার্স ক্লাব।সম্পাদক ও প্রকাশক, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ।
সঞ্চালনা করেন, রাবেয়া সুলতানা,সংবাদ উপস্থাপক, ফাল্গুনী টেলিভিশন,নারী বিষয়ক সম্পাদক,মিরপুর রিপোর্টার্স ক্লাব
মূল আলোচনার বিষয়গুলো হলো:-
বক্তাগণ নারীদের প্রতি আহ্বান জানান—বাল্যবিবাহ রোধে পারিবারিক দৃঢ়তা। স্বাস্থ্য সচেতনতা ও সরকারি টিকা গ্রহণ
সন্তানদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলা,মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ
টাইফয়েডসহ বিভিন্ন রোগে সচেতনতা ও চিকিৎসা পরামর্শ
ক্লাব সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন,যে মুখে আমরা আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করি,সেই মুখ দিয়ে কোনোদিন যেন মাদক গ্রহণ না করি—এটাই আমাদের সামাজিক অঙ্গীকার।
উপস্থিত অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা হলেন,মোঃ আবু রায়হান – তথ্য অফিসার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়,কাজী শরীফ নেওয়াজ লালন – সিনিয়র সহ-সভাপতি,নুরুজ্জামান মিঠু – সহ-সভাপতি,মোঃ ইস্রাফিল – সাধারণ সম্পাদক,আনিস মাহমুদ লিমন – সাংগঠনিক সম্পাদক,ও আরও অনেকে, মিরপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাহী ও সাধারণ সদস্য
সমাপনী আয়োজনে,
অনুষ্ঠান শেষে উপস্থিত নারী ও অতিথিদের মাঝে নাস্তা পরিবেশন করা হয়। আয়োজক কমিটি ভবিষ্যতে সমাজিক উন্নয়নমুখী আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করে।
এ জাতীয় ইতিবাচক সমাজ-উন্নয়নমূলক কর্মসূচি নারীদের ক্ষমতায়ন ও সুশৃঙ্খল সমাজ গঠনে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে,এমনটাই আশা বক্তাদের।