বরিশালের বাকেরগঞ্জে মাধ্যমিক শিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার্থীদের স্বপ্ন দেখানো ও শিক্ষকদের রাজনীতি মুক্ত থাকার আহ্বান জানান ইউএনও রোমানা আফরোজ।
বাকেরগঞ্জ আইসিটি সভা,মাধ্যমিক শিক্ষা,আইসিটি ল্যাব, ইউএনও রোমানা আফরোজ,বরিশাল শিক্ষা সংবাদ
বরিশালের বাকেরগঞ্জে মাধ্যমিক শিক্ষায় তথ্য প্রযুক্তি (আইসিটি) ব্যবহারের গুরুত্ব নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে নাজমুল আলম সিদ্দিকী মাধ্যমিক বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা আফরোজ বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে শিখাতে হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন— আপনার প্রতিষ্ঠানে টাকা না থাকলে প্রয়োজনে টাকা আমি দেব, তবে প্রতিটি প্রতিষ্ঠানে ইন্টারনেট ব্যবহারের সুব্যবস্থা থাকতে হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম জাফর আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শতাধিক আইসিটি শিক্ষক।