র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বরমী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ মোশারফ (৩৬),পিতা-আহম্মদ,বরমী গ্রাম, শ্রীপুর,গাজীপুর — নামক এক ব্যক্তিকে ১টি দেশীয় পিস্তলসহ আটক করে র্যাব।
তবে আটককৃত আসামিকে গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শতাধিক লোক র্যাবের আভিযানিক দলের উপর হামলা চালায় এবং মোশারফকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় গাড়ি ভাঙচুর ও র্যাব সদস্যদের মারধরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়।

পরবর্তীতে হামলায় অংশগ্রহণকারী ১৪ জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব সবসময় দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও অপরাধ দমনে সচেষ্ট এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমন কার্যক্রম অব্যাহত থাকবে।