নারায়ণগঞ্জ,৭ সেপ্টেম্বর ২০২৫:
জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস-এর ফতুল্লা ইউনিয়ন কমিটি অনুমোদন করা হয়েছে। সভাপতি হয়েছেন মোঃ আদর এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ বরকত।
কমিটিতে আরও রয়েছেন সহসভাপতি মোঃ রাজু, যুগ্ম সম্পাদক রাফি,সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়ামিন,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সিহাদ,দপ্তর সম্পাদক মোঃ আশরাফুল,যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আলিফ,তথ্যপ্রযুক্তি সম্পাদক মোঃ সিয়াম,প্রচার সম্পাদক মোঃ মোশাররফ, অর্থ সম্পাদক মোঃ ইলহাম,কোষাধ্যক্ষ মোঃ জুনায়েত ও সাহিত্য সম্পাদক লাকী আক্তার।
কার্যকরী সদস্যদের মধ্যে রয়েছেন আরিফ,মোঃ মাসুদ, মোঃ পারভেজ,মোঃ রাতুল,মোঃ সুজন,মোঃ নাঈম প্রমুখ।
কমিটি অনুমোদন করেন ফতুল্লা থানা জিসাস সভাপতি সাঈদ দেলোয়ার ও সম্পাদক আনিসুর রহমান। উপস্থিত ছিলেন জেলা জিসাস সভাপতি আব্দুল মজিদ প্রান্তিক ও অন্যান্য নেতৃবৃন্দ।