গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বিএনপির নবগঠিত কমিটি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দলীয় নেতাকর্মীদের অভিযোগ,আওয়ামী লীগের সমর্থিত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে গঠিত এই কমিটি অবৈধ এবং দলের আদর্শ পরিপন্থী।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪:৩০টায় বক্তারপুর এলাকায় এই কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কালামপুর মেইন সড়ক থেকে শুরু হয়ে বক্তারপুরের বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে বক্তারপুর রেলক্রসিংয়ে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এছাড়াও ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই বিক্ষোভে সক্রিয়ভাবে অংশ নেন।
বিক্ষোভএ বক্তারা বলেন,"বিএনপি পরিবারে যারা রক্ত ঘাম দিয়ে কাজ করেছেন,তাদের বাদ দিয়ে অন্য রাজনৈতিক মতাদর্শের লোকদের দিয়ে কমিটি গঠন দলীয় নীতি ও গঠনতন্ত্রের পরিপন্থী। এই কমিটি বাতিল না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।