দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর মধ্যে গ্রুপ লাইফ ও স্বাস্থ্য বীমা সম্পর্কিত একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও আইডিআরএ ভবিষ্যতে গ্রুপ বীমা ও স্বাস্থ্যসেবা খাতে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়ন কার্যক্রম চালাবে।
রবিবার (৩১ আগস্ট) ঢাকায় আইডিআরএ কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মো. জালালুল আজিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগ দেশের বীমা খাতে ডিজিটালাইজেশন, স্বচ্ছতা এবং গ্রাহকসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।