নারায়ণগঞ্জ, ২৯ আগস্ট ২০২৫
নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক এক প্রেস ব্রিফিংয়ে বলেন,বিএনপির প্রতিষ্ঠা হয়েছিল মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই উদ্দেশ্যেই দলটি গঠন করেছিলেন। সেই ধারাবাহিকতায় আজ আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, যা বাংলাদেশের নতুন ভবিষ্যৎ নির্মাণের রূপরেখা।"
তিনি বলেন,“আপনারা জানেন আমরা ৫ আগস্ট একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি,তবে গণতন্ত্র এখনো পূর্ণরূপে ফিরে আসেনি। এই অবস্থায় জনগণের ভোটেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি আশাবাদ ব্যক্ত করেন,২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন যদি স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়,তাহলে জনগণ বিএনপিকে জয়যুক্ত করবে এবং আমরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।
তিনি স্মরণ করিয়ে দেন,বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারিনি। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গিয়েও বহু নেতা-কর্মী আহত,নিহত ও গ্রেপ্তার হয়েছেন। কিন্তু এবার আমরা দ্বিতীয়বারের মতো এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি— সম্পূর্ণ কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী।
নারায়ণগঞ্জ মহানগর কৃষক দল পূর্ণ প্রস্তুতি নিচ্ছে এবং তিনি নারায়ণগঞ্জবাসীকে আহ্বান জানান,
দেশকে বাঁচাতে হলে বিএনপিকে ভোট দিন। গণতন্ত্র ও ন্যায়ের বাংলাদেশ গড়তে আমাদের সঙ্গে থাকুন।