সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এছাড়াও সমাবেশে অংশ নেবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাবেশে সভাপতিত্ব করবেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
