নিজস্ব প্রতিবেদন:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে গুরুতর অসুস্থ আলহাজ্ব হাসান আলীর সুস্থতা কামনায় এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে মুড়াপাড়া ইউনিয়ন যুবদল। বিএনপির সাবেক সহ-সভাপতি এবং রূপগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য আলহাজ্ব হাসান আলীর রোগমুক্তি কামনায় উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদরাসায় একশত কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ আগস্ট,মঙ্গলবার,মাছিমপুর জামিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা,ব্রাহ্মণগাঁও মাদরাসা,পাবই মাদরাসা, ঠাকুরবাড়ীটেক মাদরাসা,মঙ্গলখালী মাদরাসা ও বাড়িপাড়া মাদরাসাসহ একাধিক স্থানে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জোহরের নামাজের পর বিশেষ মোনাজাতে অংশ নেন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।
প্রধান মোনাজাত পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা মিজানুর রহমান খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদলের উপজেলা আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স,ইউনিয়ন সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন রকি,যুবদল নেতা মোহাম্মদ আলী,কাজল,শাহীন মোল্লা,সোহরাবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য,বর্তমানে হাসান আলী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা।
রূপগঞ্জ,হাসান আলী,কোরআন খতম,দোয়া মাহফিল,যুবদল,নারায়ণগঞ্জ বিএনপি,এভারকেয়ার হাসপাতাল।