ঢাকা, ২৬ আগস্ট ২০২৫:
ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ কোস্ট গার্ডের এক সফল অভিযানে জব্দ করা হয়েছে প্রায় ৪১৩ কোটি ৭ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান,গোপন সংবাদের ভিত্তিতে ২৫ আগস্ট সোমবার দুপুর ২টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা ও কম্পোজিট স্টেশন পদ্মার যৌথ উদ্যোগে দোহার থানাধীন মেঘুলা বাজার সংলগ্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোট ৬টি স্টোরহাউস তল্লাশি করে জব্দ করা হয়:
১০,০০০টি অবৈধ চায়না দুয়ারি জাল,১১ কোটি ৬৫ লাখ ৯২ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এসব জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।