নারায়ণগঞ্জ,২৫ আগস্ট ২০২৫:
বহু বছর পর নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন হতে যাচ্ছে একটি উৎসবমুখর ও সুষ্ঠ পরিবেশে। ২৮ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলার আইনজীবীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণের আগ্রহ।
প্রতিষ্ঠিত এক সভাপতি প্রার্থী জানান, “আমরা বিশ্বাস করি এই নির্বাচন একটি নিরপেক্ষ, নির্ভরযোগ্য বার গঠনের পথ খুলে দেবে। দীর্ঘ সাত বছর ধরে চলা অনিয়ম ও অবিচার প্রতিরোধে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। একজন সাধারণ আইনজীবীকে শক্তিশালী করার জন্য,অনিয়ম বন্ধের জন্য প্রতিটি সদস্যের অংশগ্রহণ অপরিহার্য।
প্রার্থী আশাবাদী,এই নির্বাচনের মাধ্যমে বন্ধন,ঐক্য এবং পেশাগত মর্যাদা পুনরুদ্ধার হবে। তিনি বলেন,আমরা একটি বছর সেবার মাধ্যমে যে ঐক্য বজায় রেখেছি,তা আমাদের এগিয়ে চলার প্রেরণা হয়ে থাকবে।”