নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জ,পাগলা,১৫ আগস্ট ২০২৫:
আজ নারায়ণগঞ্জের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র পাগলা বাজারে অনুষ্ঠিত হলো ব্যবসায়ী বহু মুখি সমিতির নির্বাচন, যা দীর্ঘদিন ধরেই ছিল পাগলা বাসির আলোচনার কেন্দ্রবিন্দু।
নির্বাচনকে ঘিরে ছিল ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা। স্থানীয় পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কঠোর নজরদারিতে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় এই গুরুত্বপূর্ণ নির্বাচন।
থানা ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানান,পাগলার জনগণের দায়িত্বশীল আচরণ এবং প্রশাসনের সমন্বয়ে আমরা একটি দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দিতে পেরেছি।
ভোটারদের উপস্থিতি,প্রচারণার রঙ,এবং বিজয়ী প্রার্থীদের উদযাপন—সব মিলিয়ে পুরো এলাকা এক অনন্য নির্বাচন উৎসবে পরিণত হয়।