রাঙামাটি প্রতিনিধি, রাজস্থলী:
রাঙামাটির চন্দ্রঘোনা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।গত ১৩ আগস্ট (বুধবার) রাত সাড়ে ১২টার দিকে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শফিপুর এলাকা থেকে মো.ঈমান আলী (৪৫) নামের এই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,মো.ঈমান আলী জি.আর.৩৪০/১৯ নম্বর মামলায় মোড়লগঞ্জ থানার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.শাহাজান কামাল জানান,চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয় এবং আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।