১ সেপ্টেম্বর থেকে ৩৭৯টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু
মোঃ রাজু | আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলায় টাইফয়েড জ্বর প্রতিরোধে ৫৫ হাজার শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই টিকাদান কর্মসূচি উপজেলার ৩৭৯টি কেন্দ্রে একযোগে শুরু হবে।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই বিষয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও, রবিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার-এর সভাপতিত্বে একটি প্রস্তুতি সভা হয়।
সভায় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান (প্রধান অতিথি)।পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইলয়াস খান রানা।ডা.রোকনুজ্জামান রাশেদ।মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জসিম উদ্দিন,পুলিশ পরিদর্শক মো. রফিক
সহ আরও অনেকে।
যেসব শিশু টিকা পাবে,৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু।প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, এতিমখানা, কওমি মাদরাসা,কিন্ডারগার্টেন শিক্ষার্থী।প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা
নিবন্ধন ও টিকা পদ্ধতি,সরকার নির্ধারিত ওয়েবসাইট বা ভেক্স ইপিআই অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করতে হবে।
নিবন্ধনের পর টিকা কার্ড সংগ্রহ করে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করা যাবে।