সিরাজগঞ্জের হত্যা মামলার আসামি ছিল পলাতক, ধরা পড়লো মোহাম্মদপুরে
স্টাফ রিপোর্টার | গাইবান্ধা
দীর্ঘদিন পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ মিলন সরকারকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে গাইবান্ধার সাঘাটা থানা পুলিশ। সে সিরাজগঞ্জের সলঙ্গা থানার একটি হত্যা মামলার আসামি বলে জানা গেছে।
গ্রেফতারের সময়,রবিবার,ভোররাত ২:৩০ মিনিট, মোহাম্মদপুর থানা এলাকা,ঢাকা।
সাঘাটা থানার ওসি মোঃবাদশা আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলন সরকারকে গ্রেফতার করে।
নাম,মোঃ মিলন সরকার,পিতা,নজরুল ইসলাম সরকার,গ্রাম: রামনগর,সাঘাটা,গাইবান্ধা
মামলা,সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত
গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।