নিজস্ব প্রতিনিধি;
প্রকাশের তারিখ:৫ আগস্ট ২০২৫,
স্বৈরাচারী লেডী ফেরাউন পালিয়েছে” গণঅভ্যুত্থান দিবসে আবেগঘন বক্তব্য নেতৃবৃন্দের।
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্দেশনায় আজ নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগরের শীর্ষস্থানীয় নেতারা।
সমাবেশে নারায়ণগঞ্জ-৪ আসনের রিক্সা মার্কার মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আবু সাঈদ বলেন, “স্বৈরাচারী লেডী ফেরাউন হাসিনা ও তার দোসর শামীম ওসমান দেশের নিরীহ ছাত্র-জনতাকে হত্যা করে পালিয়ে গেছে,তাদের আর রাজনীতি করার অধিকার নেই
নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আল-আমিন রাকিব বলেন,এই বিজয়কে ধরে রাখতে হলে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। খেলাফত ভিত্তিক শাসনই পারে ন্যায়ের প্রতিষ্ঠা নিশ্চিত করতে।”
র্যালিটি শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ মোড় ঘুরে আবার শহীদ মিনারে ফিরে শেষ হয়।