দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গৃহীত মানবিক চিকিৎসা কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা জেলার দুর্গাপুর থেকে আরও ৪৫ জন দরিদ্র ও অসহায় মানুষকে চোখের ছানি অপারেশনের জন্য ময়মনসিংহের কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
চলমান এই কার্যক্রমের এটি চতুর্থ ধাপ।এর আগেও তিনটি ধাপে মোট ১৩৭জনের চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।অপারেশনের পাশাপাশি রোগীদের থাকা-খাওয়া, ওষুধ,যাতায়াতসহ সকল খরচ বহন করছেন ব্যারিস্টার কায়সার নিজ অর্থায়নে।
স্থানীয়দের মতে,এমন উদ্যোগ এলাকার চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য এক বিশাল আশীর্বাদ।ইতোমধ্যে বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে আয়োজিত ফ্রি চক্ষু ক্যাম্পে প্রায় ৯৩২ জন রোগীর নাম তালিকাভুক্ত হয়েছে।
কায়সার কামাল,চোখের অপারেশন,বিএনপি মানবিক উদ্যোগ, দুর্গাপুর চক্ষু ক্যাম্প,ময়মনসিংহ বিএনএসবি হাসপাতাল, তারেক রহমান নির্দেশ।