স্টাফ রিপোর্টার,বগুড়া || ২৮ জুলাই ২০২৫।
কীওয়ার্ড: মহাস্থান ট্রাক দুর্ঘটনা,হেলপার চালক,ট্রাক এক্সিডেন্ট বাংলাদেশ,হাইওয়ে সেফটি
বগুড়ার মহাস্থানে ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। একটি চলন্ত বালুবাহী ট্রাক থেমে থাকা অন্য একটি ট্রাকে ধাক্কা দিলে মনির হোসেন(২৮)নামের একজন চালক ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন হেলপার লায়ন মিয়া (২৫)।
দুর্ঘটনাটি ঘটেছে ভোরবেলা গুড়িগুড়ি বৃষ্টির সময়, যখন মনির হোসেন ট্রাকের ক্যাবিনে ঘুমাচ্ছিলেন। হেলপার লায়ন মিয়াই ট্রাকটি চালাচ্ছিলেন বলে জানা যায়। ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ায় চালক ঘটনাস্থলেই মারা যান।
আহত হেলপারকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন,অদক্ষ হেলপার ও ঘুমন্ত চালকের সমন্বয়ে এমন দুর্ঘটনা ঘটেছে। তাছাড়া দুর্ঘটনাস্থলে উপযুক্ত রেকার ও ক্রেন না থাকায় উদ্ধার কার্যক্রমে বিলম্ব ঘটে।
হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত বলেন,আমরা তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করেছি। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই দুর্ঘটনা দেশের হাইওয়ে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেও সামনে এনে দিয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।