নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহ,জুলাই ২০২৫:
র্যাব-১৪, ময়মনসিংহ-এর অত্যন্ত গোয়েন্দা দক্ষতায় উদ্ঘাটিত হয়েছে ঢাকা-ময়মনসিংহ কেন্দ্রিক একটি অটোরিকশা চোরচক্র। ২২ জুলাই সংঘটিত এক প্রতারণার ঘটনার তদন্তে নেমে ২৮ জুলাই গভীর রাতে গৌরীপুর ও তারাকান্দা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় চক্রের চার সদস্যকে।
চক্রের কাজ ছিল,অটোরিকশা রিজার্ভের নাম করে চালককে কৌশলে নামিয়ে দিয়ে অটো ও মোবাইল নিয়ে পালিয়ে যাওয়া। পরে অটোরিকশাগুলো স্থানীয় এক চোরাই মাল ব্যবসায়ী মোস্তফার কাছে বিক্রি করে দিত। মোস্তফা এগুলো খুচরা যন্ত্রাংশে ভেঙে পার্টসের দোকানে বিক্রি করত কিংবা রং পাল্টে বাজারজাত করত।
র্যাব জানায়,এই চক্র দীর্ঘদিন ধরেই ঢাকা ও আশপাশের জেলায় সক্রিয় ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আন্তঃজেলা অটোচোর চক্র,র্যাব অভিযান ময়মনসিংহ, প্রতারক গ্রেফতার,অটোরিকশা চুরি তদন্ত,চোরাই পার্টস বাজার।