পাহাড় ও সমতলের কিশোরীরা এক মঞ্চে,ক্রীড়া দক্ষতা ও সামাজিক সম্প্রীতির যুগান্তকারী পদক্ষেপ।
খাগড়াছড়িতে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে গঠিত হয়েছে অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দল,যা স্থানীয় কিশোরীদের জন্য এক আশাব্যঞ্জক সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে। আধুনিক প্রশিক্ষণ ও সুপরিকল্পিত ব্যবস্থাপনায় কিশোরীরা নিজেদের ফুটবল প্রতিভা প্রকাশের সুযোগ পাচ্ছে।
এই দলের খেলোয়াড়দের জন্য রয়েছে উন্নত ফিটনেস ক্যাম্প, মানসিক দৃঢ়তা বৃদ্ধির প্রশিক্ষণ এবং নিয়মিত টুর্নামেন্ট। পাশাপাশি,আবাসন,পুষ্টি ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করায় মেয়েরা নির্ভারভাবে খেলায় মনোযোগ দিতে পারছে।
অনুষ্ঠানে নারী ফুটবল দলের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও স্থানীয় ব্যবসায়ীরা। সেনাবাহিনীর সহযোগিতায় গঠিত এই দল শুধু ক্রীড়াক্ষেত্রেই নয়,বরং সাম্প্রদায়িক সম্প্রীতির এক মডেল হিসেবেও কাজ করছে।
নারী ফুটবল খাগড়াছড়ি,অনূর্ধ্ব-১৪ ফুটবল দল,পাহাড়ি বাঙালি সম্প্রীতি,সেনা সহযোগিতায় ক্রীড়া,খাগড়াছড়ি ক্রীড়া উন্নয়ন,নারী কিশোরী ফুটবল বাংলাদেশ