মাদ্রাসা,শিক্ষা ব্যবস্থা ও ধর্মপ্রাণ মুসলমানদের উপর নিপীড়নের অভিযোগ তুলে বিএনপি নেতার কড়া ভাষা
সিদ্ধিরগঞ্জ ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন,“রাজনীতিবিদদের চাঁদাবাজ,সন্ত্রাসী,লুটেরা বানিয়েছে বর্তমান সরকার।”
গিয়াসউদ্দিন অভিযোগ করেন,শেখ হাসিনার শাসনামলে মাদ্রাসা শিক্ষার উপর দমন-পীড়ন চালানো হয়েছে এবং ধর্মপ্রাণ মুসলমানদের দমন করা হয়েছে। তিনি বলেন, “শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। অথচ তাদের সন্তানরা বিদেশে পড়ালেখা করছে।”
সভায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সকলে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রত্যয় ব্যক্ত করেন।