বিতর্কিত জমিতে সেচ দিতে গিয়ে সংঘর্ষ,নিহতরা একই পক্ষের অনুসারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রিপোর্টার: কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত:২৪ জুলাই ২০২৫,দুপুর ২:৩০
কুড়িগ্রাম, রৌমারী:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫-২০ জন। নিহতরা সবাই একই পক্ষের বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সংঘর্ষের ঘটনা,বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভুন্দুর চর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন,নুরুল আমিন(৪০),পিতা:আনোয়ার হোসেন,বলু মিয়া(৫৫),পিতা:গোলাম মিয়া। ফুলবাবু (৫০)
স্থানীয়রা জানান,শাহাজাহান মিয়া ও রাজু মিয়া নামে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমিটি নিয়ে একাধিক মামলাও চলমান। বৃহস্পতিবার দুপুরে শাহাজাহান মিয়ার লোকজন ওই জমিতে সেচ দিতে গেলে রাজু মিয়ার অনুসারীরা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে লাঠি-সোটা, দেশীয় অস্ত্র ব্যবহার হয়। ঘটনাস্থলেই তিনজন মারা যান।
প্রশাসনের অবস্থান,রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন,সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে,জানিয়েছেন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।