নিজস্ব প্রতিনিধি :
গতকাল বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ এর সিদ্দিরগঞ্জ গ্রীন গার্ডেন রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির মাইলস্টোন স্কুলেশবমান দুর্ঘটনার হৃদয় বিদারক ঘটনায় নিহতদের
আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ এর আয়োজন কড়া হয়।
২১ জুলাই রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক সভায় অধ্যাপক মামুন মাহমুদ গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
অধ্যাপক মাহমুদ বলেন,“আমরা চাই না এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা পুনরায় ঘটুক। প্রশাসনের আরও দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা উচিত।”
এ সময় তিনি শিক্ষার্থীদের বিক্ষোভ ও সচিবালয় ঘেরাওয়ের ঘটনায় ভাঙচুরের নিন্দাও জানান।
উল্লেখ্য,মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া এই দুর্ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সচেতন নাগরিক ও অভিভাবকরা দ্রুত তদন্ত ও বিচার দাবি করছেন।