নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জ,১৪ জুলাই২০২৫:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ২২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এড.আব্বু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, “সদস্য সংগ্রহ শুধুমাত্র সাংগঠনিক কার্যক্রম নয়, এটি আন্দোলনের ভিত্তি। আগামী দিনে ৫ কোটি সদস্য সংগ্রহের যে ঘোষণা তারেক রহমান দিয়েছেন, তা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেহ মোঃ রেজা রিপন,আলহাজ্ব শাহেন শাহ আহম্মেদ ও নাজমুল হক রানা।
সভাপতিত্ব করেন শিবু দাস এবং পরিচালনায় ছিলেন সানোয়ার আহম্মেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বয়েসাল শিকদার।
অনুষ্ঠানে নেতারা বলেন,“আমরা চাই শিক্ষক,ডাক্তার, আইনজীবী,শ্রমিক ও ব্যবসায়ীসহ সব শ্রেণির সৎ নাগরিক বিএনপির সদস্য হোক। তবে কোনো মাদকাসক্ত,চাঁদাবাজ, সমাজবিরোধী কিংবা আওয়ামী লীগের দোসর যেন সদস্য হতে না পারে,সেদিকে কঠোর নজরদারি থাকবে।”
এই সদস্য সংগ্রহ কর্মসূচিকে ঘিরে ওয়ার্ডজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।