চট্টগ্রাম প্রতিনিধি:
আঞ্জুমানে মোওাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ এমদাদীয়া চট্টগ্রাম মহানগরের বন্দর,পতেঙ্গা থানার আওতাধীন গাউছিয়া আহমদিয়া এমদাদীয়া খেদমত কমিটি ৩৬ নং ওয়ার্ড গোসাইলডাঙা শাখার আয়োজনে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে মাসিক তরিকত জিকির মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ জুলাই শুক্রবার সন্ধ্যা বা'দ মাগরিব থেকে পশ্চিম গোসাইলডাঙ্গা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এই মাহফিলে শাখার সভাপতি মো. ফোরকান আহম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন সানির পরিচালনায় বিভিন্ন বিশিষ্ট অতিথির বক্তব্য অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন তাহের, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল চৌধুরী এবং দক্ষিণ রাউজান শাখার সাবেক সদস্য সচিব ও সাংবাদিক স ম জিয়াউর রহমান মাহফিলে উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে দারুত-তায়ালীম প্রতিনিধি মো.সৈয়দ নুর মিলাদ ও জিকির পরিচালনা করেন। বন্দর,পতেঙ্গা, ডাবলমুরিং ও সদরঘাট থানার কার্যকরী সংসদের কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।